menu_open Menu
ব্যবসায়িক আইন

একটি মামলা কত দিনে শেষ হয়?

দেওয়ানি বা ফৌজদারি মামলা নিস্পত্তি হতে সাধারণত কত সময় লাগে? মামলার দীর্ঘসূত্রিতার কারণ এবং দ্রুত আইনি প্রতিকার পাওয়ার উপায় নিয়ে আলোচনা।

description

ট্রান্সক্রিপ্ট (Transcript)

expand_more

00:00 – 00:59
আসসালামু আলাইকুম। যারা মামলাবাজ মানে যারা কথায় কথায় মামলা করে তারা ব্যতীত সাধারণত ভদ্র মানুষ কখনো কোর্ট কাছারিতে যায় না। নেহাতি বাধ্য না হলে। বেশিরভাগ মানুষ চায় যে আমি কোর্ট কাছারিতে যাব না। প্রয়োজনে আমার যে অধিকারটা বা আমার যে দাবিটা আমি কিছুটা স্যাক্রিফাইস করে হলেও আমি চাইবো যে এটা কোর্টের বাইরে সমাধান করতে। কারণ কোর্ট কাছারি যাওয়া মানে একটা মানে ফিনান্সিয়াল একটা বিষয় তো আছে। ফিজিক্যাল একটা বিষয় আছে। পাশাপাশি মেন্টাল একটা সমস্যা হয়। কারণ আপনি যার বিরুদ্ধে মামলা করবেন তার সাথে হয়তো সারাজীবন আর আপনার সম্পর্কটা ভালো হবে না। কারণ সে ধরেই নিবে এই লোক আমাকে কোর্টে তুলছে। ওকে? অথবা পুলিশে পুলিশ দিয়ে আমাকে রেস্ট করিয়েছে। সাধারণত আমরা যে কাজটা করে আমি দেখলাম সেটা হচ্ছে যে ভদ্র মানুষরা চেষ্টা করে যে আমি আমার সাইট থেকে কিছু স্যাক্রিফাইস করব। তাও এটা কোর্টের বাইরে সমাধান হোক মামলা মোকদ্দমায় যাওয়ার দরকার নাই। ইভেন আপনি যদি বড় বড় কোম্পানিগুলো দেখেন তারা কয়টা মামলা করে। আপনি যতগুলা মামলা করেন আপনি যতটুকু জমির মালিক। আপনি যতগুলা মামলায় জোর জড়িত। আপনি দেখেন একটা বড় কোম্পানি যে আপনার চাইতে হয়তো 300 গুণ বেশি জমির মালিক তারা কি ততগুলা মামলা করতেছে আপনি যত টাকা পান

01:02 – 01:59
একটা মানুষের কাছ থেকে একটা বড় কোম্পানি তার চেয়ে বেশি টাকা কয়েকশ গুণ বেশি টাকা পায় কিন্তু তার আগে মামলা করতেছে অনেক ধরনের কনফ্লিক্ট হয় ব্যবসা করতে গেলে দেখা যায় ওরা কি পরিমাণ মামলার সম্মুখীন হওয়ার পসিবিলিটি তৈরি হয় কিন্তু তারা মামলা না করে তারা কি করে তারা সেটেলমেন্ট করে ফেলে একটু নিজের সাইড থেকে একটু ক্ষতি হোক একটু লস হোক কারণ আপনি কোর্টে গেলে ঘুরে ফিরে কোর্ট ফি লয়ারের ফি প্রতিদিন আপনার যাওয়া আসা মেন্টাল একটা স্ট্রেস ফিজিক্যাল একটা স্ট্রেস আপনি যদি একটা জব করেন ওই জবের মধ্যে ছুটি নিয়ে আপনাকে কোর্টে হাজিরা দিতে হবে ব্যবসা করলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে আপনাকে কোর্টে হাজিরা দিতে হবে এই যে একটা হ্যাসেল এই হ্যাসেলগুলো তারা না নিয়ে তারা গোল টেবিলে বসে দুই পক্ষ মিলে সমাধান করে ফেলতেছে যেটাকে আমরা আর্মিটেশন বলে থাকি এখন তারপরও ভালো মানুষরা অনেক সময় বাধ্য হয়ে কোর্টে যেতে হয় বা অন্য কেউ তাকে তার বিরুদ্ধে মামলা করে তাকে কোর্টে হাজির করতেছে অথবা আমরা জানি কোন কোন ক্ষেত্রে আপনি কারো কাছে টাকা পাবেন এই লোক কোনভাবেই কোন আপোষ করতে রাজি নেই এবং সে হয়তো পুরো টাকাটা পাওয়ার বিষয়টাই অস্বীকার করতে তখন মামলা করা ছাড়া কোন উপায় থাকে না। তাছাড়া হচ্ছে যে জমি জমার মামলা কাগজপত্র সব আপনার নামে। কিন্তু ওই

02:02 – 02:59
লোক কোনভাবে কোন সালিশী মানে না সে না চেয়ারম্যান মানে না মেম্বার মানে না আপনার থানার পুলিশ মানে সে ওই জমি দখল ছাড়বেই না। তখন অনেক সময় দেখা যায় আমাদেরকে কোর্টে ধারস্ত হতে হয়। ভালো মানুষকে তখন কোর্টে যেতে হয়। এখন কোর্টে গেলে তাদের প্রথম যে প্রশ্নটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যেটা আজকে আমাদের ভিডিওর টপিক সেটা হচ্ছে এই মামলার সমাধান হতে কতদিন সময় লাগবে? বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা জিজ্ঞেস করে। মানে মূলত হচ্ছে উনি তো পছন্দ করছে না কোর্টে যাওয়াটা। এ কত দ্রুত এ আপদ ওনার উপর থেকে শেষ হবে এটাই তাদের প্রশ্ন থাকে। এখন এই বিষয়টা হচ্ছে এখানে আমরা একটু বলে রাখি যে কোন মামলা করার সিভিল হোক ক্রিমিনাল হোক মামলা করার ক্ষেত্রে একটা তামাদি মেয়াদ থাকে। নরমালি ক্রিমিনাল মামলায় কোন তামাদি মেয়াদ নাই। 100 বছর আগের অপরাধও আপনি এখন চাইলে মামলা দায়ের করতে পারবেন। কিন্তু সিভিলে একটা তামাদি মেয়াদ থাকে। নির্দিষ্ট সময় কোথাও এক বছর, কোথাও তিন বছর, কোথাও 12 বছর এভাবে টাইম লিমিটেশন দেওয়া আছে। কিন্তু এই মামলা কতদিনের মধ্যে শেষ হবে এটার কোন টাইম লিমিটেশন নেই। আইনে বিভিন্নভাবে সময় বেঁধে দেওয়া

03:01 – 03:59
আছে যে এই টাইমের মধ্যে শেষ করবেন, এই টাইমের মধ্যে শেষ করবেন। কিন্তু আসলে যখন এই টাইম ফ্রেমগুলো সেট করা হয়েছে তখন ব্রিটিশ আমলে যখন সেট করা হয়েছে তখন আমাদের ভারতবর্ষে যে পরিমাণ মানুষ ছিল, যে পরিমাণ মামলা ছিল সে অনুযায়ী কোর্ট সাফিসিয়েন্ট ছিল। কিন্তু এখন কোর্ট সাফিসিয়েন্ট না। তার চাইতে অনেক অনেক বেশি গুণ হচ্ছে মামলা বেড়ে গেছে। একটা কোর্টের একটা জাজের কাছে যতগুলা মামলা থাকা উচিত তার চাইতে অনেক বেশি গুণ মামলা রয়েছে। যার ফলে উনি একটা মামলা আজকে আপনি মামলা করলেন জমির মামলা। যেটা হয়তো দেখা গেছে আগামী মাসে একটা ডেট দেওয়া পসিবল। আপনি চিন্তা করতেছেন। কিন্তু উনার এত মামলার চাপ যে আমি হয়তো আগামী হয়তো উনি তিন মাস ছয় মাসের আগে ডেটই দিতে পারতেছে না। আপনি আজকে টাকার জন্য একটা মামলা করলেন টাকা উদ্ধারের জন্য মানি সুট করলেন এই মামলা চিন্তা করতে আমি সব ডকুমেন্ট সাবমিট করছি। নেক্সট ডেটেই তো এটাকে সমাধান করা যেতে পারে। এখন নেক্সট ডেট দেখা গেল ওই পক্ষ কি করলো? টাইম পিটিশন দিয়ে দিল। এখন আইনের মধ্যেও কিছু সমস্যা রয়েছে যেগুলো টাইম প্রিটিশন থেকে শুরু করে অনেক ধরনের এটা সেটা উল্লেখ করে করে টাইম কিল করতে পারে। পাশাপাশি হচ্ছে যে মামলার এত জর যার ফলে কখনো স্পেসিফিক করে বলা যায় না যে এই

04:01 – 04:59
মামলাটা এত বছর চলবে। ঠিক আছে? এ কারণে সিভিল হোক ক্রিমিনাল হোক কোন মামলাই কখনো স্পষ্ট করে বলা যায় না যে এই মামলাটা দুই বছর নিষ্পত্তি করতে পারবে। তবে স্পেসিফিক করে ক্রিমিনাল মামলাগুলো আমরা যদি বলি ক্রিমিনাল মামলাগুলো একটা সার্টেন টাইমের মধ্যে শেষ হয়ে যায় নরমালি দ্রুত বিচার করা হয় এগুলার মধ্যে মোটামুটি আর পুলিশ যদি রিপোর্ট দিয়ে দেয় খুব দ্রুত এগুলো মোটামুটি একটা স্টেজে চলে আসে কিন্তু সিভিল মামলা অনেক ধরনের আমাদের সিভিল মামলাগুলো চলে হচ্ছে কোর্ট অফ সিভিল প্রসিডিউর অনুসারে ওইখানে এত বেশি স্টেপ যেকোনো পক্ষ চাইলে ওই মামলাটাকে অনেক বেশি লেন্দি করতে পারে একক মামলা 10 বছর 20 বছরও চালানো হয় এমনও মামলা আছে যেগুলো আমার জন্মের আগে হয়েছে এখনও আমরা দেখতেছি ওই মামলা চলমান আছে আমাদেরকে ওই মামলাতে পার্টিসিপেট করা লাগতেছে। এখন এইরকম সিভিল মামলার ক্ষেত্রে কখনো বলতে পারবো না যে এই মামলাটা কতদিনের মধ্যে নিষ্পত্তি হবে। কিন্তু আপনি মাথায় রাখতে হবে আপনি আপনার দিক থেকে যদি সবসময় কোর্টে হাজির থাকেন যেদিন যেদিন ডেট এবং আপনার পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আপনার যে যে স্টেপ গ্রহণ করা উচিত পদক্ষেপ গ্রহণ করা উচিত সেটা যদি আপনি আপনি আপনার সাইড থেকে প্রপারলি করে

05:00 – 05:46
থাকেন তাহলে আপনি অন্তত মামলাটাকে আরেকটু দ্রুত করার চেষ্টা করতে পারেন। কিন্তু আপনি নিজেও যদি ঢিলামি দিয়ে থাকেন যে না থাক কোর্টের মামলা করছি কিছু হবে না এটা হবে না সেটা হবে তখন মামলা আরো বেশি স্লো হয়ে যাবে। আর ক্রিমিনাল মামলা মোটামুটি একটা সার্টেন টাইম যেহেতু এটা বেশিরভাগ ক্ষেত্রে ক্রিমিনাল মামলা একটা স্টেজের পরে রাষ্ট্রবাদী হয়ে যায়। আপনি সিআর মামলা করলে অনেক সময় রাষ্ট্রবাদী হয়ে যাচ্ছে অনেক সময় তখন তাদের একটা নির্দিষ্ট গতি থাকে। আর ক্রিমিনাল মামলা মোটামুটি দ্রুত নিষ্পত্তি হয় সিভিল মামলার চাইতে। এ কারণে সিভিল মামলা কখনোই বলা যায় না যে ভাই এই মামলাটা তিন বছরের মধ্যে শেষ হবে। চার বছরের মধ্যে শেষ হবে। আপনি জমি জমার মামলা করলে ধরেই নিতে হবে যে এটা 10 বছরও চলতে পারে। টাকা পয়সার মামলা করলেও এটা ধরে নিতে হবে। পাঁচ বছর সাত বছরও চলতে পারে। ওই মাইন্ডসেট নিয়েই আপনাকে কোর্টে আসতে হবে। আদারওয়াইজ আপনাকে চেষ্টা করা উচিত আউটসাইড কোর্ট এটাকে সেটেলমেন্ট করা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।

সম্পর্কিত অন্যান্য তথ্য

সবগুলো দেখুন
play_arrow
ভিডিও পোস্ট
ব্যবসায়িক আইন

মানহানি কি শুধু ব্যক্তির বিরুদ্ধে হয় নাকি কোম্পানির বিরুদ্ধেও হয়?

মানহানি মামলা কি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা সম্ভব? দণ্ডবিধির ৪৯৯ ধারা অনুযায়ী কোনো কোম্পানি, সমিতি বা সমাবেশের সুনাম ক্ষুণ্ণ করলে...

play_arrow ভিডিও দেখুন
play_arrow
ভিডিও পোস্ট
ব্যবসায়িক আইন

বিদেশে যাওয়ার জন্য এজেন্সিকে টাকা দেওয়ার পূর্বে করনীয়

বিদেশে যাওয়ার আগে দালাল বা এজেন্সিকে টাকা দেওয়ার সঠিক নিয়ম এবং চুক্তিপত্র করার পদ্ধতি জানুন। প্রতারণা থেকে বাঁচতে কীভাবে স্ট্যাম্পে...

play_arrow ভিডিও দেখুন

আপনার আইনি জটিলতার সহজ সমাধান চান?

আর্টিকেলের সংশ্লিষ্ট কোনো আইন আপনার সমস্যার সাথে সম্পর্কিত হলে বিস্তারিত জানতে সরাসরি আমাদের মেসেজ দিন। আপনার আইনি জিজ্ঞাসাগুলোর সহজ ব্যাখ্যা পেতে আমরা সহযোগিতা করছি।