menu_open Menu
পারিবারিক আইন

বিবাহিত পুরুষকে বিয়ে করা অপরাধ কিনা?

বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ কি অপরাধ? দ্বিতীয় স্ত্রীর আইনি অবস্থান এবং উচ্চ আদালতের ঐতিহাসিক রায়ের আলোকে আইনি ব্যাখ্যা।

description

ট্রান্সক্রিপ্ট (Transcript)

expand_more

00:00 – 00:59
আমরা জানি প্রথম স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক বলবদ থাকা অবস্থায় কোন স্বামী যদি দ্বিতীয় বিবাহ করতে চায় সেক্ষেত্রে তার প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। কিন্তু কোন স্বামী যদি তার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করে সেই ক্ষেত্রে সেটি অপরাধ। আর আরেকটা বিষয় আমরা জানি সেটা হচ্ছে দুই বা ততধিক ব্যক্তি যদি মিলে কোন অপরাধ করে সেক্ষেত্রে তারা সবাই সমান অপরাধী হিসেবে বিভচিত হয়। কিন্তু এই জায়গায় ব্যতিক্রম হচ্ছে স্বামী যদি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করে কোন অপরাধ করে সেই অপরাধটার জন্য স্বামী শুধুমাত্র অপরাধী হবে স্ত্রী নয়। এই বিষয়টি নিশ্চিত করেছে আমাদেরকে রেশমা চৌধুরী বনাম রাষ্ট্র 17 বিএলসি 2012 1815 এই মামলার রায়। এই মামলার রায়ে বলা হয়েছে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের ছয় ধারার পাঁচ

00:59 – 01:42
উপধারায় অপরাধ সহযোগিতার জন্য বা সহায়তার জন্য কাউকে দোষী সাব্যস্ত করা যেতে পারে এমন কোন বিধান নেই। আইনের বিধানের চুলচাড়া বিশ্লেষণে প্রতিয়মান হয় যে কোন পুরুষ তার স্ত্রী থাকা অবস্থায় অনুমতি না নিয়ে অন্য মহিলাকে বিবাহ করলে সেই মহিলা কোন অপরাধের জন্য দায়ী নয়। এই মামলার রায় থেকে আমরা যেটা বুঝতে পারি যে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি স্বামী দ্বিতীয় বিবাহ করে সেক্ষেত্রে সেটা স্বামী কেবলমাত্র অপরাধ করেছে হিসেবে বিবেচিত হবে। কিন্তু দ্বিতীয় যে নারীকে বিবাহ করেছিলেন ওই মহিলা ভদ্র মহিলা কোন অপরাধ করেননি। ওনাকে এই আইনের আওতায় কোন শাস্তি প্রদান করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।

সম্পর্কিত অন্যান্য তথ্য

সবগুলো দেখুন
play_arrow
ভিডিও পোস্ট
পারিবারিক আইন

স্বামীর সম্পত্তিতে স্ত্রীর এবং স্ত্রীর সম্পত্তিতে স্বামীর অধিকার

স্বামী বা স্ত্রীর মৃত্যুতে একে অপরের সম্পত্তিতে কতটুকু অধিকার থাকে? সন্তান থাকা বা না থাকার ওপর ভিত্তি করে আনুপাতিক হার...

play_arrow ভিডিও দেখুন
play_arrow
ভিডিও পোস্ট
পারিবারিক আইন

তালাকের পর সন্তানের দায়িত্ব ও ভরণপোষণ | Child Custody After Divorce in BD

বিবাহ বিচ্ছেদের পর সন্তানের জিম্মা বা রক্ষণাবেক্ষণ কে পাবে? মুসলিম আইন অনুযায়ী ছেলে ও মেয়ে সন্তানের ক্ষেত্রে মা ও বাবার...

play_arrow ভিডিও দেখুন
play_arrow
ভিডিও পোস্ট
পারিবারিক আইন

নারী নির্যাতনের মিথ্যা মামলা করলে অভিযোগকারীর শাস্তি কি?

নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপব্যবহার করে মিথ্যা মামলা করলে অভিযোগকারীর কী শাস্তি হতে পারে? আইনের ১৭ ধারা অনুযায়ী...

play_arrow ভিডিও দেখুন

আপনার আইনি জটিলতার সহজ সমাধান চান?

আর্টিকেলের সংশ্লিষ্ট কোনো আইন আপনার সমস্যার সাথে সম্পর্কিত হলে বিস্তারিত জানতে সরাসরি আমাদের মেসেজ দিন। আপনার আইনি জিজ্ঞাসাগুলোর সহজ ব্যাখ্যা পেতে আমরা সহযোগিতা করছি।