menu_open Menu
জমি-জমার আইন

জমি ক্রয়ের পূর্বে ক্রেতার করণীয় – পর্ব ১১ (ওয়াক্‌ফ)

মসজিদ বা মাদ্রাসার জন্য দান করা ওয়াকফ সম্পত্তি কি কেনা যায়? ওয়াকফ সম্পত্তি ক্রয়ের আগে ওয়াকফ বোর্ড এবং কমিটির অনুমতি যাচাই করার আইনি পদ্ধতি নিয়ে আলোচনা।

description

ট্রান্সক্রিপ্ট (Transcript)

expand_more

00:00 – 01:00
আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করবো ওয়াকফ সম্পত্তি নিয়ে। আপনি যখন কোনো সম্পত্তি ক্রয় করার কথা ভাবেন, তখন সেটি ওয়াকফ সম্পত্তি কি না তা যাচাই করা অত্যন্ত জরুরি। ওয়াকফ সম্পতি সাধারণত মসজিদ, মাদ্রাসা কিংবা জনকল্যাণমূলক কাজের জন্য দান করা হয়ে থাকে।

01:00 – 02:00
ওয়াকফ সম্পত্তি সাধারণত হস্তান্তরযোগ্য নয়। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের অনুমতি সাপেক্ষে এবং নির্দিষ্ট নিয়ম মেনে এই সম্পত্তি বিক্রি বা বিনিময় করা সম্ভব হতে পারে। যদি আপনি দেখেন যে কোনো ব্যক্তি ওয়াকফ সম্পত্তি বিক্রি করছেন, তবে আপনাকে শুধু কাগজপত্র দেখলে চলবে না। আপনাকে দেখতে হবে ওই সম্পত্তি বিক্রি করার জন্য ওয়াকফ কমিটির অনুমোদন আছে কি না।

02:00 – 03:00
দানপত্রের অনেক শর্ত থাকে। যেমন যদি জমিটি মসজিদের জন্য দান করা হয় এবং সেখানে মসজিদ স্থাপন করা না হয়, সেক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তবে যিনি জমিটি দেখাশোনার দায়িত্বে থাকেন (মোতাওয়াল্লী), তিনি চাইলেই জমিটি আপনার কাছে সরাসরি বিক্রি করতে পারেন না। এর জন্য যথাযথ আইনি প্রক্রিয়া এবং পারমিশন থাকা আবশ্যক।

03:00 – 04:05
ওয়াকফ বোর্ড যদি অনুমতি প্রদান করে, তবেই সেই জমি কেনাবেচা করা আইনসম্মত হয়। অন্যথায় আপনি টাকা দিয়ে জমি কেনার পরেও আইনি জটিলতায় পড়তে পারেন এবং আপনার মালিকানা বাতিল হয়ে যেতে পারে। তাই ওয়াকফ সম্পত্তি ক্রয়ের আগে অবশ্যই ওয়াকফ বোর্ডের ক্লিয়ারেন্স এবং কমিটির অনুমতি যাচাই করে নেবেন।

04:05 – 04:13
সতর্ক থাকুন এবং সঠিক আইন জেনে জমি ক্রয় করুন। ধন্যবাদ।

সম্পর্কিত অন্যান্য তথ্য

সবগুলো দেখুন
play_arrow
ভিডিও পোস্ট
জমি-জমার আইন

জমি বিক্রির পর সমস্যা হলে দায়-দায়িত্ব কার?

জমি রেজিস্ট্রেশনের পর সরকারি অধিগ্রহণ বা প্রাকৃতিক পরিবর্তনের দায় কি বিক্রেতার? জমি হস্তান্তরের পর ঝুঁকি এবং ত্রুটি গোপনের আইনি ফলাফল...

play_arrow ভিডিও দেখুন
play_arrow
ভিডিও পোস্ট
জমি-জমার আইন

সম্পত্তির দখল পুনরুদ্ধারে সুনির্দিষ্ট প্রতিকারঃ পর্ব ০১

মালিকানা প্রমাণ ছাড়াই দ্রুত দখল ফেরত পাওয়ার উপায় কী? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার সংক্ষিপ্ত আইনি প্রক্রিয়া এবং এর সীমাবদ্ধতা...

play_arrow ভিডিও দেখুন
play_arrow
ভিডিও পোস্ট
জমি-জমার আইন

সম্পত্তির দখল পুনরুদ্ধারে সুনির্দিষ্ট প্রতিকারঃ পর্ব ০২

মালিকানা থাকা সত্ত্বেও বেদখল হলে ৮ ও ৪২ ধারার মাধ্যমে কীভাবে জমি ফেরত পাবেন? দীর্ঘমেয়াদী দখল পুনরুদ্ধারের আইনি প্রক্রিয়া এবং...

play_arrow ভিডিও দেখুন

আপনার আইনি জটিলতার সহজ সমাধান চান?

আর্টিকেলের সংশ্লিষ্ট কোনো আইন আপনার সমস্যার সাথে সম্পর্কিত হলে বিস্তারিত জানতে সরাসরি আমাদের মেসেজ দিন। আপনার আইনি জিজ্ঞাসাগুলোর সহজ ব্যাখ্যা পেতে আমরা সহযোগিতা করছি।