তালাকের পর সন্তানের দায়িত্ব ও ভরণপোষণ | Child Custody After Divorce in BD
বিবাহ বিচ্ছেদের পর সন্তানের জিম্মা বা রক্ষণাবেক্ষণ কে পাবে? মুসলিম আইন অনুযায়ী ছেলে ও মেয়ে সন্তানের ক্ষেত্রে মা ও বাবার অধিকার এবং ভরণপোষণ নিয়ে বিস্তারিত আইনি ব্যাখ্যা।
description
ট্রান্সক্রিপ্ট (Transcript)
expand_more
00:00 – 01:00
আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করবো তালাকের পরে সন্তানের দায়িত্ব এবং ভরণপোষণের অধিকার সম্পর্কে। তালাকের পর সন্তান মায়ের কাছে থাকবে নাকি বাবার কাছে থাকবে, এটি নিয়ে একটি তর্ক-বিতর্ক প্রায়ই শুরু হয়।
01:00 – 02:07
যদি কোনো দম্পতির সেপারেশন বা ডিভোর্স হয়, তখন সন্তান সাধারণত মায়ের জিম্মায় থাকে। তবে বাবা সন্তানের আইনগত অভিভাবক। যদি সন্তান মায়ের কাছে থাকে, সেক্ষেত্রে বাবা অনেক সময় ভরণপোষণ দিতে রাজি হয় না, যা সম্পূর্ণ অনুচিত। এখানে মনে রাখতে হবে যে, মায়ের কাছে থাকলেও ভরণপোষণ বাবার দায়িত্ব।
02:07 – 03:07
তো বাবা যে সন্তানকে ভরণপোষণ দিচ্ছে, মা সন্তানের অভিভাবক হিসেবে তা গ্রহণ করবে এবং সন্তানের জন্য তা ব্যয় করবে। বাবার আর্থিক অবস্থার ওপর সন্তানের ভরণপোষণের পরিমাণ নির্ভর করে।
03:07 – 04:18
আমরা সাধারণত চাই যে সেপারেশন বা বিবাহ বিচ্ছেদ এড়াতে। কিন্তু যদি পরিবেশ সন্তানের জন্য অনুকূল না হয়, বাবার দিক থেকে যদি সন্দেহ বা কলহ লেগেই থাকে এবং সন্তানের বেড়ে ওঠায় সমস্যা হয়, তখন মায়ের উচিত সন্তানের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করা।
04:18 – 05:18
মাও চাইলে আদালতের মাধ্যমে অভিভাবকত্ব লাভের জন্য মামলা দায়ের করতে পারে। আদালত নির্দিষ্ট আইনের অধীনে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সন্তানের কল্যাণের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত দিয়ে থাকে।
শেয়ার করুন
সম্পর্কিত অন্যান্য তথ্য
সবগুলো দেখুন
স্বামীর সম্পত্তিতে স্ত্রীর এবং স্ত্রীর সম্পত্তিতে স্বামীর অধিকার
স্বামী বা স্ত্রীর মৃত্যুতে একে অপরের সম্পত্তিতে কতটুকু অধিকার থাকে? সন্তান থাকা বা না থাকার ওপর ভিত্তি করে আনুপাতিক হার...
play_arrow ভিডিও দেখুন
নারী নির্যাতনের মিথ্যা মামলা করলে অভিযোগকারীর শাস্তি কি?
নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপব্যবহার করে মিথ্যা মামলা করলে অভিযোগকারীর কী শাস্তি হতে পারে? আইনের ১৭ ধারা অনুযায়ী...
play_arrow ভিডিও দেখুন
বিবাহিত পুরুষকে বিয়ে করা অপরাধ কিনা?
বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ কি অপরাধ? দ্বিতীয় স্ত্রীর আইনি অবস্থান এবং উচ্চ আদালতের...
play_arrow ভিডিও দেখুন