menu_open Menu
জমি-জমার আইন

বেনামী সম্পত্তিঃ কি, কেন, কিভাবে?

বেনামী সম্পত্তি কী এবং ১৯৮৪ সালের ভূমি সংস্কার অধ্যাদেশ অনুযায়ী এর বর্তমান আইনি অবস্থা কী? নিজের টাকায় অন্যের নামে জমি কেনা কেন ঝুঁকিপূর্ণ।

description

ট্রান্সক্রিপ্ট (Transcript)

expand_more

00:00 – 01:00
আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেনামী সম্পত্তি। বেনামী সম্পত্তি বলতে বোঝায় নিজের টাকায় অন্য কারো নামে জমি কেনা। একসময় আমাদের দেশে প্রবাসীরা বিদেশে থেকে টাকা পাঠিয়ে বাবা, ভাই বা স্ত্রীর নামে জমি কিনতেন এবং পরবর্তীতে দেশে ফিরে এসে সেটি নিজের দাবি করতে পারতেন।

01:00 – 02:00
কিন্তু ১৯৮৪ সালের ভূমি সংস্কার অধ্যাদেশ বা Land Reform Ordinance জারির পর থেকে বেনামী সম্পত্তি কেনা আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ এখন থেকে দলিলের পাতায় যার নাম গ্রহীতা হিসেবে থাকবে, আইন অনুযায়ী তিনিই ওই জমির প্রকৃত মালিক। আপনি যদি আপনার টাকায় অন্য কারো নামে জমি কেনেন, তবে ভবিষ্যতে সেই জমি আপনি নিজের বলে আর দাবি করতে পারবেন না।

02:00 – 03:00
আদালতে গিয়েও আপনি এটি প্রমাণ করতে পারবেন না যে টাকাটা আপনি দিয়েছিলেন। তাই জমি কেনার সময় সবসময় নিজের নামে অথবা যার মালিকানা নিশ্চিত করতে চান তার নামেই দলিল করা উচিত। অন্যথায় অর্থ দিয়েও আপনি মালিকানা হারিয়ে বিপদে পড়তে পারেন।

03:00 – 03:27
বর্তমানে ভূমি আইন কঠোর হওয়ার ফলে বেনামী দেনদেনের আর কোনো সুযোগ নেই। তাই সম্পত্তি কেনা বা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার সময় এই বিষয়টি মাথায় রাখবেন। ধন্যবাদ।

সম্পর্কিত অন্যান্য তথ্য

সবগুলো দেখুন
play_arrow
ভিডিও পোস্ট
জমি-জমার আইন

জমি বিক্রির পর সমস্যা হলে দায়-দায়িত্ব কার?

জমি রেজিস্ট্রেশনের পর সরকারি অধিগ্রহণ বা প্রাকৃতিক পরিবর্তনের দায় কি বিক্রেতার? জমি হস্তান্তরের পর ঝুঁকি এবং ত্রুটি গোপনের আইনি ফলাফল...

play_arrow ভিডিও দেখুন
play_arrow
ভিডিও পোস্ট
জমি-জমার আইন

সম্পত্তির দখল পুনরুদ্ধারে সুনির্দিষ্ট প্রতিকারঃ পর্ব ০১

মালিকানা প্রমাণ ছাড়াই দ্রুত দখল ফেরত পাওয়ার উপায় কী? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার সংক্ষিপ্ত আইনি প্রক্রিয়া এবং এর সীমাবদ্ধতা...

play_arrow ভিডিও দেখুন
play_arrow
ভিডিও পোস্ট
জমি-জমার আইন

সম্পত্তির দখল পুনরুদ্ধারে সুনির্দিষ্ট প্রতিকারঃ পর্ব ০২

মালিকানা থাকা সত্ত্বেও বেদখল হলে ৮ ও ৪২ ধারার মাধ্যমে কীভাবে জমি ফেরত পাবেন? দীর্ঘমেয়াদী দখল পুনরুদ্ধারের আইনি প্রক্রিয়া এবং...

play_arrow ভিডিও দেখুন

আপনার আইনি জটিলতার সহজ সমাধান চান?

আর্টিকেলের সংশ্লিষ্ট কোনো আইন আপনার সমস্যার সাথে সম্পর্কিত হলে বিস্তারিত জানতে সরাসরি আমাদের মেসেজ দিন। আপনার আইনি জিজ্ঞাসাগুলোর সহজ ব্যাখ্যা পেতে আমরা সহযোগিতা করছি।