জামিনে থাকা অবস্থায় যে কাজগুলো করলে আপনার জামিন বাতিল হতে পারে
আদালত থেকে জামিন পাওয়ার পর কোন ভুলগুলো করলে আপনার জামিন বাতিল হতে পারে? জামিনের শর্ত ভঙ্গ, সাক্ষীদের ভয়ভীতি দেখানো বা পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার আইনি পরিণতি জানুন।
description
ট্রান্সক্রিপ্ট (Transcript)
expand_more
00:00 – 01:02
আসসালামু আলাইকুম। জামিনে থাকা অবস্থায় কোন কাজগুলো আপনার করা উচিত হবে না যার ফলে আপনার জামিন বাতিল হতে পারে? আপনি যখন জামিনে আসেন, তখন আদালত কিছু শর্ত দিয়ে থাকে। যদি আপনি সেই শর্তগুলো ভঙ্গ করেন, তবে আপনার জামিন বাতিল হয়ে যেতে পারে এবং আপনার বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।
01:02 – 02:14
জামিনে আসার পর যদি আপনি পুনরায় একই অপরাধ করেন, তবে স্বাভাবিকভাবেই আপনার জামিন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় আপনার প্রতিপক্ষ বা মামলার বাদী সব সময় আপনাকে ফলো করে এবং আপনার জামিন বাতিল করার জন্য ওত পেতে থাকে। আপনি যদি দ্বিতীয়বার কোনো অপরাধমূলক কাজে জড়িত হন, তবে সেই অজুহাতে আপনার জামিন বাতিলের আবেদন জানানো হতে পারে।
02:14 – 03:13
তদন্ত কাজে বাধা সৃষ্টি করা বা তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করাও জামিন বাতিলের একটি বড় কারণ। যেমন আপনি যদি পুলিশি তদন্তের সময় আলামত নষ্ট করেন বা এমন কিছু ঘটান যার ফলে পুলিশ সঠিকভাবে কাজ করতে না পারে, তবে আপনার জামিন বাতিল হতে পারে। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হলো সাক্ষীদের ভয়ভীতি দেখানো। আপনি যদি সা্ক্ষীদের থ্রেট দেন বা তাদের জবানবন্দি দিতে বাধা প্রদান করেন, সেটি আদালত অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।
03:13 – 04:13
সাক্ষীদের আকারে-ইঙ্গিতে ভয় দেখানো বা হুমকি দেওয়াও আপনার জামিন বাতিলের কারণ হতে পারে। আপনি যদি সাক্ষীদের বলেন যে কোর্টে তাদের সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে নতুবা তাদের ক্ষতি হবে, তবে এটি জামিন বাতিলের জন্য একটি জোরালো কারণ হিসেবে বিবেচিত হয়। বিপক্ষ দল সব সময় আপনার এমন কোনো ভুল খুঁজে বের করার চেষ্টা করে যা দিয়ে আপনাকে পুনরায় জেলে পাঠাতে পারে।
04:13 – 05:13
তাই জামিনে থাকাকালীন খুব সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, জামিন পাওয়া মানেই আপনি মামলা থেকে খালাস পাননি। এটি শুধুমাত্র শুনানির সময় বাইরে থাকার একটি সুযোগ। তাই মামলার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে।
05:13 – 05:23
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
শেয়ার করুন
সম্পর্কিত অন্যান্য তথ্য
সবগুলো দেখুন
ফৌজদারি আদালতের গঠন ও এখতিয়ার
বাংলাদেশের ফৌজদারি আদালতের স্তরবিন্যাস এবং কোন আদালতের কী ক্ষমতা? দায়রা আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচারিক কাঠামোর একটি পূর্ণাঙ্গ ধারণা...
play_arrow ভিডিও দেখুন
অজ্ঞাতনামা ব্যক্তি কে?
ফৌজিদারি মামলায় ‘অজ্ঞাতনামা আসামি’ বলতে আসলে কাদের বোঝানো হয়? পুলিশ কেন পরিচয়হীন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে এবং তদন্তের মাধ্যমে কীভাবে...
play_arrow ভিডিও দেখুন
ধর্ষনের পর খুন হলে একমাত্র শাস্তি কি?
ধর্ষণের পর ভিকটিমকে হত্যার অপরাধে বাংলাদেশের আইনে শাস্তির বিধান কী? উচ্চ আদালতের রুলিং অনুযায়ী এ ধরনের জঘন্য অপরাধের একমাত্র এবং...
play_arrow ভিডিও দেখুন