menu_open Menu
ব্যবসায়িক আইন

বিদেশে যাওয়ার জন্য এজেন্সিকে টাকা দেওয়ার পূর্বে করনীয়

বিদেশে যাওয়ার আগে দালাল বা এজেন্সিকে টাকা দেওয়ার সঠিক নিয়ম এবং চুক্তিপত্র করার পদ্ধতি জানুন। প্রতারণা থেকে বাঁচতে কীভাবে স্ট্যাম্পে চুক্তি করবেন এবং কী কী সতর্কতা নেবেন, সে বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ।

description

ট্রান্সক্রিপ্ট (Transcript)

expand_more

00:00 – 00:58
আসসালামু আলাইকুম। বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোন দালাল এজেন্ট অথবা কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যদি আপনি চুক্তি করেন যে আপনাকে বিদেশ নিয়ে যাবে সেই ক্ষেত্রে তাদেরকে টাকা দেওয়ার পূর্বে আপনার করণীয় কি? আমরা বিভিন্নভাবে কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? কি কি সচেতনতা গ্রহণ করা উচিত সে ধরনের বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা বানিয়েছি। কিন্তু আজকে স্পেসিফিক করে আমরা বলব কোন ব্যক্তি যদি আপনাকে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে সেই ক্ষেত্রে আপনি যদি তাকে টাকা দেন সেক্ষেত্রে আপনি কিভাবে চুক্তিটা করবেন? প্রথমত বলে রাখি যে লোক আপনার সাথে কথা বলতেছে টাকা পয়সার বিষয়ে সে লোক হতে পারে এজেন্ট হতে পারে ট্রাভেল এজেন্সির লোক হয়ে থাকতে পারে অথবা একটা প্রতিষ্ঠান হতে পারে যারাই আপনার সাথে এ বিষয়ে কথা বলবে প্রথমত তাদের সাথে একটা চুক্তিপত্র করবেন অন্তত 100 টাকা তিনটা অর্থাৎ 300 টাকার সটাম্পের মধ্যে আপনি চুক্তিটা করবেন পাশাপাশি আপনি তাদেরকে বলবেন আমি যত টাকা আপনাদেরকে পরিশোধ করতেছি সেই অনুযায়ী আপনারা আমাকে একটা চেক প্রদান করবেন এবং সটাম্পে সবকিছু লেখা থাকবে যে আমাকে কোন দেশে নেওয়ার কথা কতদিনের মধ্যে নেওয়ার কথা কোন ভিসাতে আমাদের দেশে আরেকটা প্রতারণা হয় যেটা হচ্ছে কি আপনাকে বলতেছে

01:00 – 01:59
এই ভিসায় নিচ্ছি পরে যাইয়া দেখে আপনাকে আরেকটা বিষয় নিয়ে যাচ্ছে আপনাকে ফ্রি ভিসায় নিয়ে যাওয়ার কথা কিন্তু নিয়ে গিয়ে আপনাকে একটা নরমাল একটা ভিসা দিয়ে দিল চাকরির একটা বিষয় অথবা চাকরির কথা বলে নিয়ে গিয়ে আপনাকে দেখা গেল কোন চাকরি নেই এই ধরনের অনেক ধরনের প্রতারণা কিন্তু হয়ে থাকে তো আপনি স্পেসিফিক করে তারা যা যা কমিটমেন্ট দিচ্ছে যে আমি এত টাকার মধ্যে আপনাকে নিব এত দিনের মধ্যে নিব এই শহরের জন্য নিব এই চাকরির জন্য নিব ঠিক আছে সবগুলো বিষয় যখন আপনি আইডেন্টিফাই করে লিখবেন এবং আপনি কত টাকা দিচ্ছেন কারণ অনেক সময় দেখা গেছে কি ৳5 লাখ কথা বলার পর আবার হুট করে ৳5,000 বেড়ে যায় কোন না কোন কারণে। যে এখানে ৳50,000 লাগতেছে। এই যে প্রত্যেকটা বিষয় কোনভাবে যাতে প্রতারণা করতে না পারে আপনার সাথে আপনি স্পেসিফিক করে স্টাম্পে লিখবেন এবং সবকিছু বলার পরে লিখবেন যে কোন এখানে যদি কোন একটা শর্ত বায়োলেট করা হয় অর্থাৎ শর্ত ভঙ্গ করা হয় সেক্ষেত্রে আমি চাইলে আপনার বিরুদ্ধে প্রতারণা মামলা করতে পারবো। পাশাপাশি আমি আপনাকে যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা ফেরত চাইতে পারবো। ঠিক আছে? এবং ওদের কাছ থেকে একটা চেক নিয়ে নিবেন। আপনি ধরেন ৳5 লাখ টাকা দিচ্ছেন আপনি তাদের কাছ থেকে ৳5 লাখ টাকা একটা চেক নিয়ে রাখবেন। বলে দিবেন ওই

02:00 – 02:58
স্টাম্পের মধ্যে যদি আমি এখানে কোনটার কোন একটা মাধ্যমে প্রতারণার শিকার হয়ে থাকি তাহলে আমি আপনাদের বিরুদ্ধে পাঁচ লাখ টাকার মামলা উঠতে পারবো। আর যদি কোন প্রতারণা না হয়ে থাকে আমি সহি সালামতে আমার কাঙ্খিত রাষ্ট্রে কাঙ্খিত সময়ের মধ্যে কাঙ্খিত জবে যেতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমি আপনার বিরুদ্ধে এই চেক ব্যবহার করতে পারবো না এইভাবে একটা যদি চুক্তিপত্র করেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ আমরা জানি যে প্রবাসে যাওয়ার জন্য মানুষ সবার কিন্তু জমানো টাকা দিয়ে বিদেশ যায় না বিভিন্ন জায়গা থেকে লোন করে হাওলাত করে এটা বিক্রি করে ওটা বিক্রি করে মানুষ বিদেশ যাচ্ছে কিন্তু এই বিদেশ যাওয়ার নাম করে আমাদের দেশে বেশিরভাগ ট্রাভেল এজেন্সি এজেন্ট দালাল তারা কি করতেছে প্রতারণা করতে তখন দেখা গেল কি টাকা হারিয়ে এই প্রবাসে যাওয়াটাও হচ্ছে না আবার দেখা গেছে টাকা হারিয়ে বাড়িতেও যাওয়া যেতে পারতেছে না লোনগুলো পরিশোধ করতে পারতেছে না আবার অনেকে আছে বিদেশ ঠিকই যাচ্ছে কোন না কোন ভাবে কিন্তু যে ভিষায় বা যে কাজে বা যে স্যালারিতে যাওয়ার কথা ছিল সেখানে গিয়ে সে তার কোনটাই পাচ্ছে না না কাঙ্কিত চাকরিটা পাচ্ছে বা বলতেছে স্যালারি 500 টাকা করে পাবেন গিয়ে দেখল স্যালারি পাচ্ছে 300 টাকা বা 20000 টাকা যেখানে সেটা সে খেয়ে

03:01 – 03:32
পড়ে থাকতে কষ্ট হচ্ছে থাকতো বিদেশে টাকা দেশে টাকা পাঠানো অথবা লোনের টাকা পরিশোধ করাতো সবগুলা বিষয় আপনি যদি একটা স্টাম্প করেন এই কষ্ট করে 300 স্টাম্প সবগুলো লিখে তাদের কাছ থেকে একটা চেক নিয়ে তাদের বাড়িতে রেখে যান তাহলে তারা যদি কোনভাবে প্রতারণা করে আপনাকে বিদেশ নিয়ে গিয়েও প্রতারণা করে আপনার পরিবারের কাউকে দিয়ে আপনি মামলাটা দায়ের করে টাকাটা উদ্ধার করতে পারবেন এবং তাদেরকে প্রপার শাস্তিটা দিতে পারবেন এবং আপনি একজন সে শাস্তি যদি প্রপারলি দেন সেটা যখন প্রচার হবে তখন অটোমেটিকালি এরা আর অন্য কাউকে প্রতারণার স্বীকার করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।

সম্পর্কিত অন্যান্য তথ্য

সবগুলো দেখুন
play_arrow
ভিডিও পোস্ট
ব্যবসায়িক আইন

মানহানি কি শুধু ব্যক্তির বিরুদ্ধে হয় নাকি কোম্পানির বিরুদ্ধেও হয়?

মানহানি মামলা কি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা সম্ভব? দণ্ডবিধির ৪৯৯ ধারা অনুযায়ী কোনো কোম্পানি, সমিতি বা সমাবেশের সুনাম ক্ষুণ্ণ করলে...

play_arrow ভিডিও দেখুন
play_arrow
ভিডিও পোস্ট
ব্যবসায়িক আইন

একটি মামলা কত দিনে শেষ হয়?

দেওয়ানি বা ফৌজদারি মামলা নিস্পত্তি হতে সাধারণত কত সময় লাগে? মামলার দীর্ঘসূত্রিতার কারণ এবং দ্রুত আইনি প্রতিকার পাওয়ার উপায় নিয়ে...

play_arrow ভিডিও দেখুন

আপনার আইনি জটিলতার সহজ সমাধান চান?

আর্টিকেলের সংশ্লিষ্ট কোনো আইন আপনার সমস্যার সাথে সম্পর্কিত হলে বিস্তারিত জানতে সরাসরি আমাদের মেসেজ দিন। আপনার আইনি জিজ্ঞাসাগুলোর সহজ ব্যাখ্যা পেতে আমরা সহযোগিতা করছি।